ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো পাঁচজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৩, ২২ মার্চ ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো পাঁচজন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন পাঁচজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চারজন ঢাকায় ও একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি।

Advertisement

বর্তমানে সারাদেশে সর্বমোট ১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে সাতজন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪১৬ জন রয়েছেন।

একইসময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৯২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৮৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪০৬ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!