সোমবার বিকেলে চাঁদপুর পুলিশ সমাবেশে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান মেনে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। এ নির্বাচনেও ইসির দেওয়া যেকোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত।
.png)
তিনি আরো বলেন, দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। আর সেই হিসেবে আমি বলবো, আমাদের পুলিশের প্রযুক্তিগত দক্ষতা সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি ডা. তৈয়্যবা মুসাররাত চৌধুরী, অ্যাডিশনাল আইজিপি কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ প্রমুখ।