ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নিতে হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নিতে হবে: আইজিপি
ছবি: সংগৃহীত

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, একুশের ভাবগাম্ভীর্য ও চেতনাবিরোধী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক ভার্চুয়াল সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও অন্যান্য ইউনিটের প্রধানদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

এ সময় আগামী ২১ ফেব্রুয়ারি জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

Advertisement

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিবিড় মনিটরিং করতে হবে। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নজরদারির আওতায় আনতে হবে।

অতীতের মতো এবারও দেশের নাগরিকরা ২১ ফেব্রুয়ারি নির্বিঘ্নে নিরাপদে পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন পুলিশপ্রধান।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!