ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি
নারায়ণগঞ্জ জেলা পুলিশলাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: ডেইলি বাংলাদেশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরোনো প্রতিষ্ঠান। প্রতিদিন নিত্যনতুন চ্যালেঞ্জ আসে। এসব চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা ও সামর্থ্য পুলিশের রয়েছে। 

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশলাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, রাজনৈতিক দল যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি করবে। তবে কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে, মানুষের ওপর আক্রমণ বা কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। অতীতে যেভাবে আমরা কাজ করেছি, আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত রয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী অতীতে আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যেভাবে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও তা করবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!