ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেরুতে মাদক কারবারিদের পাতা ফাঁদে ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৩
পেরুতে মাদক কারবারিদের পাতা ফাঁদে ৭ পুলিশ নিহত
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে মাদক কারবারিদের পাতা ফাঁদে সাত পুলিশ সদস্য নিহত হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) ভ্যালে দে লস রিওস আপুরিমাক, এনে ওয়াই মানতারোর নাতিভিদাদ নামের শহরে মাদক কারবারীদের পাতা ফাঁদে ওই সাত সদস্য নিহত হন।

বনাঞ্চলটি দক্ষিণ আমেরিকার মোট কোকেইন উৎপাদনের ৭৫ শতাংশ এককভাবে নিয়ন্ত্রণ করে।

Advertisement

পেরুর ন্যাশনাল পুলিশ টুইট বার্তায় বলেন, ‘আমরা আমাদের পুলিশ ভাইদের মত্যুতে শোক প্রকাশ করছি। যারা ভিআরএইএম-এর নাতিভিদাদ শহরে পুলিশের গাড়িতে ভ্রমণের সময় অতর্কিত হামলার শিকার হয়ে নিহত হয়েছেন।’

আরো পড়ুন>> ব্যাংকে রাখা লাখো টাকা সাবাড় করল উইপোকা!

এতে আরো বলা হয়, এ ঘটনায় এক পুলিশ সদস্যের যোগসাজোশ রয়েছে। তবে সে পলাতক রয়েছে। হামলায় কারা যুক্ত ছিলেন তা এখন নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওই অঞ্চলে মাওবাদী সশস্ত্র গোষ্ঠী শাইনিং পাথের সঙ্গে সংযুক্ত একটি উপদলের শক্ত অবস্থান রয়েছে। যারা মানব ও মাদক পাচারের সঙ্গে জড়িত। 

১৯৯০ এর দশকে মাওবাদী নেতা ও শাইনিং পাথের প্রতিষ্ঠাতা অ্যাবিমায়েল গুজমান গ্রেপ্তার হওয়ার পর গোষ্ঠীটির প্রভাব হ্রাস পেতে থাকে। এক পর্যায়ে তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!