ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অপরাধ দমনে ভূমিকা রাখবে পুলিশ ম্যানেজমেন্ট কোর্স: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
অপরাধ দমনে ভূমিকা রাখবে পুলিশ ম্যানেজমেন্ট কোর্স: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন- ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, অপরাধ দমনে বড় ভূমিকা পালন করবে মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্স।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে (পিএসসি) মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের সপ্তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট পিএসসি। প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছে পিএসসি।

Advertisement

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের সপ্তম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর রেজাউল হক, সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (ট্রেনিং) ড. এ এফ এম মাসুম রব্বানী, ভাইস রেক্টর রেজাউল হক প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!