ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে পুলিশ হত্যায় মডেল অধরা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুরে পুলিশ হত্যায় মডেল অধরা গ্রেফতার
র‍্যাবের হাতে গ্রেফতার মডেল অধরা। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবির হত্যা মামলার ‘মূল পরিকল্পনাকারী’ মডেল অভিনেত্রী  সুহাসিনী অধরাকে (২৯) গ্রেফতার করা হয়েছে। 

র‌্যাব-৩–এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে শুক্রবার জানান, বৃহস্পতিবার রাতে মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব–৩।

তিনি আরো জানান, অধরার আসল নাম ফজিলাতুন্নেসা রিয়া। পরিচয় পরিবর্তন করে তিনি মডেল হয়েছিলেন। নতুন নাম হয় সুহাসিনী অধরা। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। বৃহস্পতিবার রাতে মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

Advertisement

রাজধানীর শাহ আলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবির (৪৪) ২০১৩ সালে হত্যাকাণ্ডের শিকার হন। এ হত্যার পরিকল্পনাকারী ফজিলাতুন্নেছা রিয়া।

র‌্যাবের মতে, হত্যার পর রিয়া থেকে বনে যান মডেল–অভিনেত্রী। গত দশ বছর নিজের নামে কাগজপত্র সব পরিবর্তন করে ভালোই চলছিল তার জীবন। কিন্তু শেষ রক্ষা হয়নি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কথিত সেই মডেলকে গ্রেফতার করেছে র‌্যাব–৩।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!