ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আরো ৫ ডেঙ্গুরোগীর মৃত্যু, নতুন ভর্তি ৭৯৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ৯ নভেম্বর ২০২২
আরো ৫ ডেঙ্গুরোগীর মৃত্যু, নতুন ভর্তি ৭৯৬
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো পাঁচজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এ সময় ৭৯৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭৯৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৫৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট তিন হাজার ১৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯১৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ২২৯ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!