ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

২৪ ঘণ্টায় ৫ ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে নতুন ৮২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ৮ নভেম্বর ২০২২
২৪ ঘণ্টায় ৫ ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে নতুন ৮২০
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো পাঁচজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এ সময় ৮২০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকায় ৪৫০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৭০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ৩ হাজার ২২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৪৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ২৭৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৪৪ হাজার ৮০২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৯ হাজার ৬৯৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৫ হাজার ১০৪ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ৪১ হাজার ৩৯৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২৭ হাজার ৬৩৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১৩ হাজার ৭৫৮ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!