ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডেঙ্গু: একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ৭৮৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ৫ নভেম্বর ২০২২
ডেঙ্গু: একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ৭৮৮
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ১৬৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৭৩৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৪ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৫৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৪৮৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ১৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ হাজার ২৯৫ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!