[ জাতীয় ]
সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম- ফাইল ফটো
সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।
শুক্রবার দুপুরে রাজধানী একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
আবুল বাশার খুরশীদ আলম বলেন, ডেঙ্গু রোগের সুচিকিৎসা নিশ্চিতে সারাদেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন হয়েছে।
ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদফতরের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, উপজেলা-জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফলাফল সরকারি হাসপাতালে বিনেমূল্যে দেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
স্বাস্থ্য অধিদফতর
লিংক সফলভাবে কপি হয়েছে!