[ জাতীয় ]
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯৮৩
ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৯৮৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু নিয়ে নতুন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৫৩২ জন এবং ঢাকার বাইরে ৪৫১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৫৯৮ জন।
ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমান মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩২২ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৭৬ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!