ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৮৬৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ১৯ অক্টোবর ২০২২
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৮৬৪
ফাইল ফটো

সারাদেশে গত ২০ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়া‌লো ৩ হাজার ৩০৪ জনে, আর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গে‌ছেন ১০৬ জন।

বুধবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের ৫৬৫ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের বি‌ভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ২৪৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৫৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৩৯২ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!