ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আরো ৪ হাসপাতাল বন্ধ করল স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৭, ২৯ আগস্ট ২০২২
আরো ৪ হাসপাতাল বন্ধ করল স্বাস্থ্য অধিদফতর
ফাইল ফটো

অনিবন্ধিত হাসপাতাল, ডায়গনিস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের চলমান অভিযানে আরো ৪ হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। 

রাজধানীতে সোমবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান।

এ সময় নানা অভিযোগে খিলগাঁও জেনারেল হাসপাতাল, খিদমাহ লাইফ কেয়ার, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল এবং মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল বন্ধ করা হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, অনিবন্ধিত হাসপাতাল, ডায়গনিস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে ঢাকাসহ সারাদেশে স্বাস্থ্য অধিদফতরের অভিযান চলমান রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!