ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

সব দলের মতামতের ভিত্তিতে ১৫০ আসনে ইভিএমের সিদ্ধান্ত: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৭, ২৪ আগস্ট ২০২২
সব দলের মতামতের ভিত্তিতে ১৫০ আসনে ইভিএমের সিদ্ধান্ত: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো

সব দলের মতামতের ভিত্তিতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বাধিক ১৫০ আসনে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইভিএমের কারচুপির কোনো প্রমাণ কমিশন পায়নি উল্লেখ করে সিইসি বলেন, সবার মতামত পর্যালোচনা করে সুষ্ঠু নির্বাচনের জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।ভোটের বুথের ভেতরে কেউ যদি মাস্তানি না করে, তাহলে এই মেশিনে কারচুপির সুযোগ নেই। 

তিনি আরো বলেন, কোনো দলের চাওয়া কিংবা কোনো দলের বিরোধিতা নয়, সুষ্ঠু ভোটের স্বার্থে আগামীর ভোট হবে ইভিএমে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!