[ জাতীয় ]
কেরানীগঞ্জ বিসিক শিল্প নগরীতেপ্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
অগ্নিকাণ্ড-প্রতীকী ছবি
কেরানীগঞ্জ বিসিক শিল্প নগরীর একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, শুক্রবার (১৯ আগস্ট) রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগে।
তিনি বলেন, কেরানীগঞ্জ বিসিক শিল্প নগরীর একটি কারখানায় আগুন লেগেছে। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!