ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে পাঁচ মরদেহ

গার্ডারের চাপায় প্রাইভেটকারের যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৮, ১৬ আগস্ট ২০২২
ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে পাঁচ মরদেহ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারের চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ নিহত ৫ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় তিনটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্বজনরা জানান, আপাতত রুবেল ছাড়া বাকি চারজনের মরদেহ জামালপুর নেয়া হবে। সেখানে আছে, রুবেলের ছেলে হৃদয়ের স্ত্রীর মা, খালা এবং দুই শিশু।

সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচ জন নিহত হন। আহত হন দুই জন।

নিহতরা হলেন- আইয়ুব আলী হোসেন রুবেল (৫৫), ফাহিমা আক্তার (৩৮), ঝর্না আক্তার (২৭), ঝর্না আক্তারের দুই শিশু সন্তান জান্নাতুল (৬) ও জাকারিয়া (৪)।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!