[ জাতীয় ]
ঈদে অভ্যন্তরীণ রুটে বিমানের অতিরিক্ত ৫৮ ফ্লাইট
ফাইল ফটো
ঈদুল আজহাকে কেন্দ্র করে ৫ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ২৯টি (যাওয়া-আসা মিলে ৫৮টি) ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দপুর রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি), যশোর রুটে অতিরিক্ত ৮টি (যাওয়া-আসা মিলে ১৬টি), বরিশাল রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) এবং রাজশাহী রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) ফ্লাইট পরিচালিত হবে। সাধারণ সময়ে অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ৯৫টি ফ্লাইট পরিচালনা করে বিমান।
বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কেনা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!