ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

নতুন আরো ৩৩ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৫৩, ৩০ জুন ২০২২
নতুন আরো ৩৩ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তের মধ্যে ৩৩ জনই ঢাকা বিভাগের।

 বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্যমতে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৮ জনের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২২ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ছয় জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৯৬০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!