ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

ঈদের দুইদিন সাভারে থাকবে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৫, ২৬ এপ্রিল ২০২২
ঈদের দুইদিন সাভারে থাকবে না গ্যাস
ফাইল ফটো

গ্যাস সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য ঈদুল ফিতরের দুদিন সাভারে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোবিঅ-সাভারের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো সায়েম।

তিনি জানান, সাভারে গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি বলেন, ঈদের সময় সবক্ষেত্রে চাপ কম থাকবে। এছাড়া অন্যান্য দিনে কাজের চাপ এবং সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সবকিছু ভেবেই ঈদের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বেছে নেয়া হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!