ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

যেসব বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে আজ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২, ২৩ এপ্রিল ২০২২
যেসব বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে আজ 
ফাইল ফটো

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে আজ। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অফিস জানায়, এ সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাবাসে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে। 

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঝড় বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!