ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

রাজধানীসহ সাত বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ১৫ এপ্রিল ২০২২
রাজধানীসহ সাত বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
ফাইল ফটো

ঢাকা ও সাতটি বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেসব এলাকায় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.১ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

আরো জানা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!