ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আজ থেকে ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৯, ১ মার্চ ২০২২
আজ থেকে ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
ফাইল ছবি

বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে হিসেবে ৫ ঘণ্টা বন্ধ থাকবে স্টেশনগুলো। আজ মঙ্গলবার থেকেই এটি কার্যকর হবে।

এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকত।

পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশন-এর বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!