[ জাতীয় ]
অর্ধেক যাত্রী পরিবহনে সফটওয়্যার আপডেট রেলের
ফাইল ফটো
করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনার পর সফটওয়্যার আপডেট করছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেলওয়ে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ জানুয়ারি থেকে ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য টিকেটিং সফটওয়্যার আপডেট করার কাজ চলছে। যার কারণে আগামী ১৫ জানুয়ারির অগ্রিম টিকিট বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। সাধারণত পাঁচদিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়।
করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ ঠেকাতে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রেলমন্ত্রী
লিংক সফলভাবে কপি হয়েছে!