[ জাতীয় ]
ডেঙ্গু আক্রান্ত আরো ৪ জন হাসপাতালে
ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন: ডেঙ্গু আক্রান্ত আরো ১১ জন হাসপাতালে
অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে আরো জানানো হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতেই দুইজন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন।
এর আগে, মঙ্গলবার অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানােনো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার ছিলেন ২ জন।
প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৮১ জন। এদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!