[ জাতীয় ]
ডেঙ্গুতে আরো ৪ জন আক্রান্ত
ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার ২ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত কেউ ডেঙ্গুতে মারা যায়নি। এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৮ জন।
আরো পড়ুন: ডেঙ্গু আক্রান্ত আরো ১১ জন হাসপাতালে
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ৪৭ জন রোগী ভর্তি আছে।
এর মধ্যে ঢাকাতে আছে ২৯ জন। বাকি ১৮ জন অন্য বিভাগের। এছাড়া এ বছরে সুস্থ হয়ে একজন হাসপাতাল ছেড়েছেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!