[ জাতীয় ]
সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত
ফাইল ফটো
সমাজসেবা অধিদফতরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষা স্থগিতের কোনো কারণ উল্লেখ করেনি অধিদফতর।
আগামীকাল শুক্রবারের (২৪ ডিসেম্বর) বিকেল তিনটায় ওই পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশতঃ আগামীকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!