ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

উত্তরা-আগারগাঁওয়ে পরীক্ষামূলক মেট্রোরেল চলবে রোববার

নিজস্ব প্রতিবেদক    
প্রকাশিত: ১৫:১২, ৯ ডিসেম্বর ২০২১
উত্তরা-আগারগাঁওয়ে পরীক্ষামূলক মেট্রোরেল চলবে রোববার
উত্তরা-আগারগাঁওয়ে পরীক্ষামূলক মেট্রোরেল চলবে রোববার

প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে রোববার। পরীক্ষামূলক হওয়ায় এতে যাত্রী পরিবহন করা হবে না। 

বৃহস্পতিবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। 

এ সংক্রান্ত এক ওয়েবিনারে তিনি বলেন, রাজধানীবাসী আগামী বছরের ডিসেম্বরে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। 

শুরুতে উত্তরা থেকে তিনটি স্টেশন পর্যন্ত চলাচল করে মেট্রোরেল। গত মাসে দ্বিতীয় ধাপে তা সম্প্রসারণ করে মিরপুর-১০ নম্বর পর্যন্ত ছয়টি স্টেশনে আসে। শেষ ধাপে রোববার আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হবে। 

একটি ট্রেনে এক সঙ্গে ৩০৬ জন যাত্রী যাতায়াত করতে পারবে। মাঝখানের প্রশস্ত জায়গায় যাত্রীরা দাঁড়িয়েও ভ্রমণ করতে পারবেন। দাঁড়ানো যাত্রীদের ধরার জন্য ওপরে হাতল এবং স্থানে স্থানে খুঁটি আছে। সব মিলিয়ে একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ যাত্রী চড়তে পারবে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইনের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে প্রায় সাড়ে ১৮ কিলোমিটার উড়ালপথ নির্মিত হয়েছে। এ পথে ১৬টি স্টেশন থাকবে। এরইমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশে ছয়টি স্টেশনের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। বাকি স্টেশনগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে আছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রেললাইন ও বিদ্যুৎ–ব্যবস্থাও সম্পন্ন হয়েছে।

মেট্রোরেল ভোরে ফজরের নামাজের পর দুদিক থেকে চলাচল করবে। রাত সাড়ে ১২টা পর্যন্ত চলবে। অফিস সময়ে প্রতি তিন মিনিট পরপর ট্রেন চলবে।

মেট্রোরেল দিয়ে ৩৫ মিনিটে উত্তরা থেকে মতিঝিলে যাওয়া যাবে। প্রথম দিকে দৈনিক ৪ লাখ ৮৩ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে মেট্রোরেলে। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!