ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

মেট্রোরেলের আরো চার বগি ও ২ ইঞ্জিন মোংলায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৮, ১২ নভেম্বর ২০২১
মেট্রোরেলের আরো চার বগি ও ২ ইঞ্জিন মোংলায়
পানামা পতাকাবাহী এম ভি ব্রাইটলি কোরাল। ছবি: সংগৃহীত

মেট্রোরেলের মালামালের আরেকটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে পানামা পতাকাবহী ‘এমভি ব্রাইট কোরাল’ জাহাজ।

জাপানের কোবে বন্দর থেকে গত ২৫ অক্টোবর ছেড়ে আসা জাহাজটিতে মেট্রোরেলের বগি ছাড়াও ৮০ প্যাকেটের ৪২৩ মেট্রিক টন অন্যান্য সরঞ্জামও এসেছে।

শনিবার সকাল থেকে জেটিতে এসব পণ্য খালাস প্রক্রিয়া শুরু হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য জানান। 

এর আগে, পাঁচটি জাহাজে করে সর্বমোট ৪৪টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়। এসব বগি সংযোজন হয়ে এরই মধ্যে বাস্তবে রূপ নিয়েছে। গত ২৯ আগস্ট উত্তরা থেকে পল্লবী পর্যন্ত স্বপ্নের মেট্রোরেলের বাস্তবে পরীক্ষামূলক চলাচল শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!