[ জাতীয় ]
চট্টগ্রামে ডিজেলে লাল ও সবুজ স্টিকারে সিএনজিচালিত গাড়ি
ফাইল ফটো
চট্টগ্রাম নগরীতে ডিজেল ও সিএনজিচালিত বাস চিনতে এবং সরকার নির্ধারিত ভাড়া না মেনে বাড়তি ভাড়া আদায় রোধে বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহনে লাল ও সবুজ স্টিকার লাগানো হয়েছে। ডিজেলে লাল এবং গ্যাসচালিত গাড়িতে সবুজ স্টিকার যুক্ত করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বিআরটিত্র কর্মকর্তা ও পরিবহন সংগঠেনের নেতাদের নিয়ে স্টিকার লাগানোর কাজ শেষ করে ট্রাফিক পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল নাথ কুমার আরটিভি নিউজকে বলেন, যাত্রী পরিবহন চালকদের সুবিধার্থে গাড়িগুলোতে স্টিকার লাগানো হয়েছে। পাশাপাশি সরকারি সিদ্ধান্ত মতে ভাড়া আদায়ের জন্য চালকদের আহ্বান জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!