ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

শিশুদের টিকা না দেওয়ার কারণ জানালেন স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৩:২৮, ৫ অক্টোবর ২০২১
শিশুদের টিকা না দেওয়ার কারণ জানালেন স্বাস্থ্যের ডিজি
ডা. এবিএম খুরশীদ আলম। ফাইল ছবি

শিশুদের টিকা দেওয়ার বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ মুহূর্তে তাদের টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে ফাইজারের টিকা হস্তান্তরের সময় তিনি একথা বলেন।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরো বলেন, যেসব জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে, সেসব জায়গায় আমরা টিকা দিচ্ছি। 

তিনি আরো বলেন, আল্ট্রা কোল্ড চেইনে টিকা সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের আছে। আগামীতে যেকোনো ধরনের টিকা সংরক্ষণ করা সম্ভব হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!