ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আজ কাল‌বৈশাখীর সম্ভাবনা ‌

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ৩০ এপ্রিল ২০২১
আজ কাল‌বৈশাখীর সম্ভাবনা  ‌
ফাইল ছবি

দেশের দুই অঞ্চল ও ৬ বিভাগে কালবৈশাখী বয়ে যেতে পারে আজ। এছাড়া বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আজ শুক্রবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

পরবর্তী ৩ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া আজ দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে তাপপ্রবাহের বিষয়ে পূর্বভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও রাজশাহী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে ও কাল সূর্যোদয় ভোর ৫ টা ২৪ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!