ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দেশ এখন অর্থনীতিসহ সব দিকেই এগিয়ে যাচ্ছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪০, ৮ জানুয়ারি ২০২১
দেশ এখন অর্থনীতিসহ সব দিকেই এগিয়ে যাচ্ছে: আইজিপি
ছবি- সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশ এখন অর্থনীতিসহ সব দিকেই এগিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রযাত্রায় আমাদের সব ক্ষেত্রেই শুদ্ধতা দরকার। 

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে জানিয়ে আইজিপি বলেন, আমরা নিজেদের ঘরের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করতে চাই। আগে নিজেদের ঘরকে শুদ্ধ এবং দুর্নীতি মুক্ত করতে আমরা চেষ্টা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্র্যাব এর সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু প্রমুখ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন ক্র্যাবের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!