ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হলেন শাবান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৯, ১৬ নভেম্বর ২০২০
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হলেন শাবান মাহমুদ
সাংবাদিক শাবান মাহমুদ (ইনসেটে) - ফাইল ছবি

সাংবাদিক শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সাংবাদিক শাবান মাহমুদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদের বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারতে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

শাবান মাহমুদ বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ/আরএইচ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!