ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

গ্রামীণ সার্ভিসের প্রতারণা সম্পর্কে সতর্ক করলো সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ৪ নভেম্বর ২০২০
গ্রামীণ সার্ভিসের প্রতারণা সম্পর্কে সতর্ক করলো সরকার
ফাইল ছবি

গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড নামক প্রতিষ্ঠানের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নামে এবং মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে একটি মিথ্যা ও বানোয়াট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দুইজন সুপারভাইজার ও একজন সিকিউরিটি গার্ড ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে নিয়োগ করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেডকে অনুমোদন দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে এ তথ্য সঠিক নয়। কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে এ ধরনের অনুমোদন দেয়া হয়নি। উল্লিখিত বিজ্ঞপ্তি একটি প্রতারক চক্র সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রচার করেছে।

বিষয়টি এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ধরনের সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও প্রতারণামূলক বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে এবং প্রতারণার ফাঁদে না পড়তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!