ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার রাতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ৩ সেপ্টেম্বর ২০২০
ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার রাতে
ফাইল ছবি

দুর্বৃত্তদের হামলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন। রাত ৯টায় তার মাথায় অস্ত্রোপচার করা হবে।

বৃহস্পতিবার বিকেলে নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি বলেন, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সংকটাপন্ন। হাতুড়ির আঘাতে তার মাথায় দেড় ইঞ্চি পরিমাণ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। রাত ৯টায় তার মাথায় অস্ত্রোপচার করার প্রস্তুতি চলছে। 

আরো পড়ুন> হামলায় ইউএনও ওয়াহিদার মাথার খুলি ভেঙে ঢুকে গেছে ভেতরে

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে পিটিয়ে আহত করে দুষ্কৃতকারীরা। গুরুতর অবস্থায় তাদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর কমিউনিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসার দেয়া হয়। তার বাবাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। 

পরবর্তীতে ওয়াহিদা খানমকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!