ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

৫ মাস পর চালু হচ্ছে পাসপোর্ট আবেদন গ্রহণ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২, ২০ আগস্ট ২০২০
৫ মাস পর চালু হচ্ছে পাসপোর্ট আবেদন গ্রহণ 
ফাইল ছবি

করোনা মহামারির কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর সীমিত আকারে আবারো পাসপোর্ট আবেদন গ্রহণসহ সব কার্যক্রম চালুর ঘোষণা দিয়ে আদেশ জারি করেছে পাসপোর্ট অধিদফতর।

বুধবার পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের উদ্দেশে পাসপোর্ট অধিদফতরের পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ জারি করা হয়েছে। 

এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে ই-পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্টের নতুন করে আবেদন গ্রহণ, রি-ইস্যু কার্যক্রম অনতিবিলম্বে চালু হবে। 

তবে কবে চালু হবে এ বিষয়ে কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চ থেকে সব নতুন আবেদনের কার্যক্রম বন্ধ রাখে পাসপোর্ট অধিদফতর। তবে ৩১ মে থেকে শুধুমাত্র সীমিত আকারে রি ইস্যু কার্যক্রম চালু রেখেছে পাসপোর্ট অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/আরএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!