ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মুর্তজা বশীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৫, ১৫ আগস্ট ২০২০
স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মুর্তজা বশীর
ফাইল ছবি

দেশের প্রখ্যাত শিল্পী, ভাষা সংগ্রামী মুর্তজা বশীরের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বনানী কবরস্থানে স্ত্রী আমিনা বশীরের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে শনিবার দুপুর ১টা ৪০মিনিটে মনিপুরি পাড়ার বাসায় নেয়া হয় তার মরদেহ।

এর আগে শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুর্তজা বশীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) ভর্তি করা হয় মুর্তজা বশীরকে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মুর্তজা বশীরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায়ও ভুগছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!