[ জাতীয় ]
সাবরিনাকে আদালতে নেয়া হচ্ছে, আবারো চাওয়া হবে রিমান্ড
ফাইল ছবি
জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হচ্ছে। শুক্রবার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে।
তেজগাঁও থানার প্রতারণা মামলায় আবারো তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করবে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ। ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১২ জুলাই দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!