[ জাতীয় ]
আজ দেশে কখন কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ
ফাইল ফটো
আজ সূর্যকে ঢেকে দেবে চাঁদ, দেখা যাবে বাংলাদেশ থেকেও। এটাই এ বছরের প্রথম সূর্যগ্রহণ। দেশের আকাশে সূর্যগ্রহণ প্রথমে দেখা যাবে রাজশাহী ও রংপুর বিভাগ থেকে বেলা ১১টা ১৭ মিনিটে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, রোববার এ সূর্যগ্রহণ ঢাকার আকাশে দেখা যাবে বেলা ১১টা ২৩ মিনিটের দিকে। ওই সময় থেকে শুরু হয়ে এ সূর্যগ্রহণ চলবে দুপুর ২টা ৫২ মিনিট পর্যন্ত। সবচেয়ে বেশি গ্রহণ দেখা যাবে দুপুর ১টা ১২ মিনিটে। এ সময় প্রায় পুরোটাই চাঁদের আড়ালে থাকবে সূর্য। সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে ৩ ঘণ্টা ২৯ মিনিট। তবে সূর্যগ্রহণের সময় কোনোভাবেই আকাশের দিকে খালি চোখে তাকানো যাবে না।
.png)
এছাড়া দেখা যাবে ময়মনসিংহ বিভাগে বেলা ১১টা ২৩ মিনিট, চট্টগ্রামে ১১টা ২৮, সিলেটে ১১টা ২৭ মিনিট, খুলনায় ১১টা ২০ মিনিট, বরিশালে ১১টা ২৩ মিনিট, রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ও রংপুরে ১১টা ১৭ মিনিট থেকে।
এদিকে দেশের আকাশে সূর্যগ্রহণ দেখার সর্বশেষ সময় ২টা ৫৫ মিনিট পর্যন্ত চট্টগ্রাম বিভাগ থেকে।
ডেইলি-বাংলাদেশ/এসএএম/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!