ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২০
নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ

নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইউনুস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন প্রমুখ।

উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও আলোচনা সভা হয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!