ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ম্যাচ পাতানোর দায়ে লাওসের দুই ফুটবলার আজীবন নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২০
ম্যাচ পাতানোর দায়ে লাওসের দুই ফুটবলার আজীবন নিষিদ্ধ
খামপেং সায়াভুত্তি ও লেম্বো সেসানা

ম্যাচ পাতানোর দায়ে লাওস জাতীয় ফুটবল দলের দুই ফুটবলারকে আজীবন নিষিদ্ধ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

২০১৭ সালের অক্টোবরে হংকং সফরে প্রীতি ম্যাচটিতে তাদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হয়। নিষিদ্ধ হওয়া ফুটবলাররা হলেন খামপেং সায়াভুত্তি ও লেম্বো সেসানা।

এক বিবৃবিতে এএফসি জানিয়েছে ডিসিপ্লিনারি কমিটি এই দুই ফুটবলারকে ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে। যদিও তদন্তের খাতিরে অভিযুক্ত ম্যাচটি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এএফসি।

লাওসের ফুটবল ইতিহাসে ম্যাচ পাতানোর ঘটনা এটাই প্রথম না। এর আগে লাও টয়োটা এফসি ক্লাবটিকে ২০১৮ এএফসি কাপ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৫ ও ২০১৬ সালের টুর্নামেন্টে তাদের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!