ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১১ সেপ্টেম্বর ২০১৯
মেঘনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার তাতুয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সাইমা উপজেলার জাঙ্গালিয়া রামপুরপাড়ার মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের মেয়ে। 

উচিতপুরা ইউপির চেয়ারম্যান নাজির উদ্দিন ভূঁইয়া বলেন, দুই দিন আগে পরিবারের সঙ্গে মামা বাড়ি তাতুয়াকান্দায় বেড়াতে যায় সাইমা। বুধবার মেঘনা নদীতে পানিতে গোসল করতে গিয়ে সে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ষোষণা করেন।

Advertisement

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!