শনিবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
ক্রেতারা বলেন, আজকে বাজারে অন্যান্য জিনিসের তুলনায় সবজির দাম কিছুটা কম। দুই সপ্তাহ আগেও যেসব সবজির দাম বেশি ছিল সেই সবজিগুলোর দাম এখন কিছুটা কমেছে।
.png)
বাজারে শীতকালীন সবজির মধ্যে ১০ টাকা কমে ফুলকপি পিস বিক্রি হয় ২০ টাকা থেকে ৩০ টাকায়। শিম ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। বাধাকপি ২৫, মেটে আলু ৬০, পেঁয়াজের কলি ৪০, ওলকপি ৩০, ব্রুকলি ৭০, গাজর, মানকচু ৫০, মিষ্টি আলু ৮০, টমেটো ৮০ থেকে ১০০, ক্যাপসিকাম ২৫০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হয়।
অন্যান্য সবজির মধ্যে বেগুন ৪০ থেকে ৬০, ঢেড়স ৫০ থেকে ৬০, কচুর লতি ৬০, মিষ্টি কুমড়া, পটল ৫০, লাউ ৩০ থেকে ৪০, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা ৬০, কাঁচকলা, পেঁপে ৪০, শসা ৫০ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।
এদিকে, কিছুটা কমেছে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। পুরনো পেঁয়াজ ৭০ টাকা। নতুন আলু ৫০ টাকা। পুরনো আলু ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।
মশলার মধ্যে জিরা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজিতে, গোলমরিচ এক হাজার ২০০ টাকা, দারুচিনি ৬০০ থেকে ৭০০ টাকা, লবঙ্গ এক হাজার ৮০০ টাকা, এলাচ তিন হাজার ২০০ থেকে ৪০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে, লেয়ার মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা। গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ টাকা, খাসির মাংস এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ইলিশ মাছে বাড়তি দাম অব্যাহত রয়েছে। বিক্রি হচ্ছে ৪৫০ থেকে দুই হাজার টাকা কেজিতে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছও। ডিম বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৭ টাকা হালিতে। সোনালী মুরগির ডিম ৫৬ টাকা। দেশি মুরগির ডিম ৭০ টাকা। হাঁসের ডিম ৭০ থেকে ৮০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
চালের বাজারে অব্যাহত রয়েছে বাড়তি দাম। গত সপ্তাহের মতো নতুন আটাশ ৬০, পুরান আটাশ ৬৫, মিনিকেট কেজিতে ৫ টাকা বেড়ে ৮০, পাইজাম ৬০, নাজিরশাইল ৭৮ থেকে ৮২ টাকা,কাটারিভোগ ৮৫ টাকা, বাসমতী ৯৪-৯৮, পোলাও চাল ১২০ ও আমন ৭০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।