[ দেশজুড়ে ]
মা বিদেশে, মেয়েকে ধর্ষণ করল বাবা
ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতার আফাজুল মিয়া ওই উপজেলার ইসলামপুর ইউপির কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা।
বুধবার রাতে ধর্ষণের শিকার শিশুর নানা’র করা মামলায় আফাজুলকে গ্রেফতার করা হয়েছে।
.png)
স্থানীয়রা জানায়, আফাজুল মিয়ার স্ত্রী মধ্যপ্রাচ্যের একটি দেশে গৃহকর্মীর কাজ করেন। তাদের ঘরে তিনটি মেয়ে রয়েছে। মঙ্গলবার রাতে আফাজুল তার দ্বিতীয় মেয়েকে ধর্ষণ করে। মেয়েটি এ ঘটনা স্বজনদের জানালে তারা পুলিশে খবর দেন।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার নানার করা মামলায় অভিযুক্ত আফাজুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!