ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর লুকিয়ে রাখা বিএমডব্লিউ জব্দ করলো কাস্টমস

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৭, ৩০ নভেম্বর ২০১৯
প্রবাসীর লুকিয়ে রাখা বিএমডব্লিউ জব্দ করলো কাস্টমস
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগে শুক্রবার বিকেলে এক লন্ডন প্রবাসীর বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

অভিযুক্ত গাজীউর রহমান ওই উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা।

সিলেট শুল্ক গোয়েন্দা অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আবদুল মোতালেব জানান, গাজীউর রহমান কার্নেট সুবিধায় গাড়িটি দেশে এনে দীর্ঘদিন ব্যবহার করেন। মেয়াদ শেষে গাড়িটি আর সড়কে বের করেননি। বাড়ির লোকজন জানান গাড়ির কাগজ এবং চাবি তাদের কাছে নেই।

Advertisement

তিনি আরো জানান, অভিযানের সময় গাজীউর রহমানকে বাড়িতে পাওয়া যায়নি। সেখানকার সড়ক সরু হওয়ায় রেকার যেতে পারেনি। শনিবার সকালে গাড়িটি শুল্ক বিভাগের হেফাজতে নেয়া হবে।

ইউপি মেম্বার আজগর আলী জানান, শনিবার সকালে গাজিউর রহমান ঢাকা থেকে এসে গাড়ির চাবি দেবেন। পরে গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!