তাই আজ দুপুরের মেন্যুতে রাখতে পারেন ডিমের দোপেঁয়াজা। চলুন তবে জেনে নেয়া যাক পদটি তৈরির সহজ রেসিপি-
উপকরণ
.png)
ডিম-৬টি
পেয়াজ কুচি-৪টি
মরিচগুঁড়া-১ চা চামচ
হলদগুঁড়া ১/২ চা চামচ
আদা ও রসুনবাটা-১/২ চা চামচ
লবণ-স্বাদমতো
গরমমসলা গুঁড়া-১/২ চা চামচ
কাঁচামরিচ-৩/৪ টি
তেল-২ টেবিল চামচ
প্রণালী
প্রথমে ডিম সিদ্ধ করে ছিলে নিতে হবে। এরপর ডিমে একটু হলুদগুঁড়া,মরিচগুঁড়া ও লবণ মেখে,তেলে সামান্য ভেজে তুলে রাখতে হবে। রান্নার কড়াইতে তেল দিয়ে পেয়াজকুচি দিতে হবে। পেয়াজকুচি ভেজে লালচে হয়ে আসলে এতে আদা ও রসুনবাটা দিয়ে কষাতে হবে।
এরপর হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও গরম মসলাগুঁড়া দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে আধা কাপ পানি দিতে হবে।
মসলায় বলক আসলে এতে কাঁচামরিচ চিরে দিতে হবে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে এবং ঢেকে রান্না করতে হবে ২ মিনিট। ব্যাস হয়ে গেল ডিমের দোপেঁয়াজা।
এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন প্রিয়জনকে।