ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

মাটন বিরিয়ানি খাবেন আজ? তো দেখুন সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ৫ জুলাই ২০২৪
মাটন বিরিয়ানি খাবেন আজ? তো দেখুন সহজ রেসিপি
ছবি: সংগৃহীত

বর্ষা হোক বা গ্রীষ্ম—বাঙালির খাবার পাতে বিরিয়ানির অবস্থান অন্যরকম। হোটেল বা রেস্তোরাঁয় না গিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি সহজেই আজ ছুটির দিনে তৈরি করতে পারেন দারুণ স্বাদের সব রেসিপি। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে সুস্বাদু মাটন বিরিয়ানি রান্না করবেন।

তো আসুন, জেনে নিই বাসায় সহজে ভিন্ন স্বাদের মাটন বিরিয়ানি রান্নার রেসিপিটি।

উপকরণ

Advertisement

২ টেবিল চামচ তেল
২টি পেঁয়াজ পাতা
১/২ কাপ পেঁয়াজ বাটা
১ চা চামচ রসুন বাটা
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ মরিচের গুঁড়ো
স্বাদমতো লবণ
১ চা চামচ বিরিয়ানি মসলা
৫০০ গ্রাম খাসির মাংস
১ কাপ টক দই
পোলাও এর চাল ২ কাপ
১ চা চামচ ঘি
১ চা চামচ গোলাপজল
জাফরান রং, মাওয়া, দুধ পরিমাণমতো

প্রণালী

প্রথমে একটি প্যানে তেল দিন। এরপর এতে তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, লবণ ও বিরিয়ানি মসলা দিয়ে কষিয়ে নিন। 

এবার খাসির মাংস ও টক দই দিয়ে ঢেকে রান্না করুন। তারপর অন্য একটি প্যানে সেদ্ধ চাল, ঘি, লবণ, গোলাপজল, জাফরান রং, রান্না করা মাংস, মাওয়া ও দুধ দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু মাটন বিরিয়ানি।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!