ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ছুটিতে হয়ে যাক হাঁসের মাংসের ঝাল ভুনা, রইলো সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭, ২৪ মে ২০২৪
ছুটিতে হয়ে যাক হাঁসের মাংসের ঝাল ভুনা, রইলো সহজ রেসিপি
ছবি: সংগৃহীত

শীতকালে ভোজন রসিকদের মাঝে হাঁস খাওয়ার ধুম পরে যায়। নতুন চালের গুঁড়া দিয়ে রুটি আর হাঁসের মাংসের ভুনা খাওয়ার প্রচলন রয়েছে আমাদের দেশে।

তবে বর্তমানে দেশের বিভিন্ন হোটেল রেস্তোরায় সারাবছরই হাঁসের মাংসের নানা পদ পাওয়া যায়।

আরা যারা সহজ রেসিপি বেশি পছন্দ করেন, তাদের জন্য আজকে একটি পদ হতে পারে হাঁসের মাংসের ঝাল ভুনা।

Advertisement

তো চলুন জেনে নেওয়া যাক হাঁসের মাংসের ঝাল ভুনার সহজ রেসিপিটি

উপকরণ

হাঁস- ১টি 
পেঁয়াজ কুচি- ২ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ২ চা চামচ
মরিচের গুঁড়া- ২ চা চামচ
এলাচ- ৪টি
দারুচিনি- ৩ টুকরা
কাঁচা মরিচ- ৬টি
আস্ত শুকনো মরিচ- ৩টি
তেল- আধা কাপ
জিরা গুঁড়া- ১ চা চামচ

প্রণালী

পেঁয়াজ তেলে বাদামি করে ভেজে সব মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। পানি শুকিয়ে এলে অল্প পানি দিয়ে আরো কিছুক্ষণ কষান। এরপর সেই মসলায় হাঁসের মাংস ও লবণ দিন। মৃদু আঁচে মাংস ভালোমতো কষিয়ে নিন। তেল উপরে উঠে এলে মাংসে গরম পানি দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে কাঁচা মরিচ ও জিরাগুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিন।

এবার গরম ভাত, পোলাও, রুটি বা পরোটা দিয়ে পরিবেশন করুন হাঁসের মাংসের ঝাল ভুনা।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!