উপকরণ
তৈরি করার উপায়
.png)
প্রথমে একটি প্যানে পানি গরম করে ওভেন থেকে নামিয়ে নিন। একটি বড় বাটিতে মাখন নিয়ে নিন। গরম পানির পাত্রের উপরে রেখে মাখন গলিয়ে নিন। আধা ভাঙা গুড়ের সঙ্গে গলানো মাখন ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণে এবার একে একে চারটি ডিম মিশিয়ে নিন। মিশ্রণে ছাঁকনি দিয়ে চালা ময়দা, কোকো পাউডার ও বেকিং পাউডার দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। সবশেষে ভ্যানিলা এসেন্স ও চকোলেটের কুচি দিয়ে দিন। মিশিয়ে বেক করতে হবে।
১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে ১৫ মিনিট প্রিহিট করে নিতে হবে। ব্রাউনির মিশ্রণটি মাখন লাগানো একটি বেকিং ট্রেতে ঢেলে সমানভাবে বিছিয়ে দিতে হবে। প্রিহিট করা ওভেনে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য বেক করে নামিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে বেকিং ট্রে থেকে নামিয়ে কেটে তরল গুড় ছড়িয়ে পরিবেশন করুন গুড় দিয়ে তৈরি ব্রাউনি।